ঢাকাThursday , 2 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে ফেরি দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু

Link Copied!

fareআর্ন্তজাতিক ডেস্ক : ফিলিপাইনে বৃহস্পতিবার একটি যাত্রী বোঝাই ফেরি উল্টে গেলে কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
ম্যানিলার উপকূলীয় রক্ষীদের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ‘দা কিম নিরভানা’ নামের ফেরিটি ওরমোক শহর থেকে সেবু দ্বীপের কামোটেস যাওয়ার পথে উল্টে যায়। এসময় এতে ১৮৯ জন আরোহী ছিল। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার তৎপরতা।
দুর্বল ব্যবস্থাপনার কারণে দেশটিতে প্রায়ই ফেরি দুর্ঘটনা হয়ে থাকে। গত সেপ্টেম্বরে এ ধরণের এক দুর্ঘটনায় তিন জন মারা গিয়েছিল। উদ্ধার করা হয়েছিল শতাধিক যাত্রীকে। তবে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি হয়েছিল ২০১৩ সালের আগস্ট মাসে। তখন ‘এমভি টমাস আক্যুইনাস’ ফেরিটি সেবু দ্বীপে যাওয়ার পথে ডুবে গেলে ১১৪ জন যাত্রী প্রাণ হারিয়েছিল।