ঢাকাThursday , 2 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশরে বিদ্রোহের ডাক ব্রাদারহুডের

Link Copied!

bratherhoudআন্তর্জাতিক ডেস্ক : মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল ও নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড। দলটির কয়েকজন নেতাকে রাজধানী কায়রোর একটি ভবনে হত্যার পর এ ডাক দেয়া হয়।
বুধবার এক বিবৃতিতে জেনারেল সিসিকে কসাই আখ্যা দিয়ে মুসলিম ব্রাদারহুড দাবি করেছে, তাদের নেতাদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদ্রোহে অংশ নিতে রাস্তায় নেমে আসুন, আপনাদের দেশকে, নিজেদের ও আপনাদের সন্তানদেরকে রক্ষা করুন। সিসির নির্যাতন ও জুলুমের নিরাপদ দূর্গ ধ্বংস করুন এবং আরেকবার মিশরকে বাঁচান।’
রাজধানী কায়রোর পশ্চিমে একটি ভবনে অভিযান চালিয়ে পুলিশ মুসলিম ব্রাদারহুডের অন্তত নয়জন নেতাকে বুধবার হত্যা করেছে। তবে পুলিশ দাবি করছে , যাদের হত্যা করা হয়েছে, তারা সেনাবাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল। তবে ব্রাদারহুড এ অভিযোগকে অস্বীকার করেছে।
বিবৃতিতে বলা হয়েছে- এ হত্যার মাধ্যমে সিসি তার পতন ডেকে এনেছে এবং আন্দোলনের এ নতুন অধ্যায়কে স্বৈরশাসক কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না।
বিবৃতিতে দাবি করা হয়েছে, মুসলিম ব্রাদারহুডের আটক নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সমর্থন দেয়ার কাজে গিয়েছিলেন এসব নেতা। কিন্তু কোনো ধরনের তদন্ত অথবা অভিযোগ ছাড়াই ভবনের ভেতরে ঠাণ্ডা মাথায় তাদেরকে হত্যা করা হয়েছে।