নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উদযাপন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, সেদিন আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররাম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মওলাদা মুহাম্মদ সালাউদ্দিন।
এদিকে ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নারীদের এবং মুসলিম দেশের কূটনিতিকদের জন্য আলাদা জায়গা রাখার ব্যবস্থা করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবারো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে বাণী দেবেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসলিম দেশের কূটনিতিকদের দাওয়াত প্রদান করা হবে।

