ঢাকাWednesday , 1 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরমাণু চুক্তি স্বাক্ষরের সময় বাড়লো আরো ৭ দিন

Link Copied!

internationalআন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু সঙ্কট নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে (৩০ জুন) তেহরান ও ছয় জাতি গোষ্ঠী কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় আলোচনার সময় আরো সাতদিন বাড়ানো হয়েছে। ফলে আগামী সাত জুলাইয়ের মধ্যে তাদের চুক্তিতে পৌঁছাতে হবে।  ফলে আগামী ৭ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত চুক্তি সইয়ের বাধ্যবাধকতা নির্ধারণ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি  নিশ্চিত করেছে।
পূর্ব নির্ধারিত সময়সীমা অনুযায়ী ৩০ জুন মধ্যরাতের মধ্যেই চূড়ান্ত পরমাণু চুক্তিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু কিছু বিষয়ে এখনো মতপার্থক্য থেকে যাওয়ায় ভিয়েনায় আলোচনারত দু পক্ষ সময় বাড়ানোর ব্যাপারে একমত হয়। এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বলেছেন, ‘আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ২০১৩ সালের চুক্তির আওতায় ছয় জাতিগোষ্ঠী এবং ইরান সময়সীমা বাড়ানোর বিষয়ে একমত হয়।’
গত কয়েকদিন ধরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠী নিবিড় আলোচনা চালিয়ে আসছিল। তবে শেষ মুহূর্তেও কিছু বিষয়ে মতপার্থক্য থেকে যাওয়ায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ সম্পর্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, দু বছরের প্রচেষ্টার পর তারা একটি চুক্তিতে পৌঁছুতে যাচ্ছে যার মাধ্যমে ১৩ বছরের অচলাবস্থার নিষ্পত্তি হবে।
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ইরান সবক’টি শর্ত মেনে না নিলে তারা তেহরান সরকারের সঙ্গে  কোনো চুক্তিতে যাবেন না।