ঢাকাTuesday , 30 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিগারেটের দাবিতে অস্ট্রেলিয়ার কারাগারে দাঙ্গা

Link Copied!

ausআন্তর্জাতিক ডেস্ক : সিগারেটের দাবিতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাভেনহল মেট্রপলিটন রিমান্ড সেন্টারে এ দাঙ্গা শুরু হয়েছে।
ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কারাগুলির ৮৪ শতাংশ কয়েদীই ধুমপানে অভ্যস্ত। সম্প্রতি বন্দীদের স্বাস্থ্য সুরক্ষায় কারাগারে ধুমপান নিষিদ্ধের ঘোষণা দেয়া হয়। বুধবার থেকে এটি কার্যকর করার কথা।
স্থানীয় গণমাধ্যমগুলি জানিয়েছে, কয়েদীরা কারগারের বাইরে আঙ্গিনায় অগ্নিসংযোগ করেছে এবং জানালা ভাঙচুর করছে। দাঙ্গায় শতাধিক কয়েদী জড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। হতাহতের কোন খবর পাওয়া না গেলেও কয়েদীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ও জলকামান কারাগারে প্রবেশ করতে দেখা গেছে।
ভিক্টোরিয়ার সংশোধনাগার কমিশনার জান শুয়ার্ড জানান, মেলবোর্নের কারাগারগুলিতে যত দাঙ্গা সংঘঠিত হয়েছে এটি সবচাইতে বড়। এটি সিগারেটের নিষিদ্ধের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হলেও এ ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে।
তিনি বলেন, ‘বিস্তারিত না পাওয়ার আগ পর্যন্ত ধারণার ওপর আমি কিছু বলতে চাচ্ছি না।’