ঢাকাTuesday , 30 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩০

Link Copied!

bimANআন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় এক বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। দেশটির সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলীয় মেডান শহরের এক আবাসিক এলাকায় মঙ্গলবার বিমান বাহিনীর বিমানটি বিধ্বস্ত হয়। হারকিউলিকস সি-১৩০ বিমানটিতে ১২ জন ক্রু ছিল বলে জানা গেছে। তবে এতে কতজন যাত্রী ছিল  তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিধ্বস্ত হওয়ার আগে এটি শহরের দুটি বাড়িতে আঘাত হানে। ফলে বিমানটিতে আগুন ধরে যায় এবং এটি বিধ্বস্ত হয়। আকাশযানটির সঙ্গে সংঘর্ষের কারণে ওই দুটি বাড়ি এবং একটি গাড়িতেও আগুন ধরে যায়।
হাসপাতাল মুখপাত্র সাইরি এম সারাগি বলেছেন, তাদের কাছে পাঁচটি মৃতদেহ এসেছে। তবে উদ্ধারকর্মীরা জানিয়েছেন দুর্ঘটনাস্থলে নিহত সাধারণ মানুষসহ সংখ্যাটি উন্নীত হয়েছে ৩০এ।
বিমান বাহিনীর মুখপাত্র দবি বাদারমান্তো জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে মেডেন বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর অপারেশন কমান্ডার আগুস দবি পুতরান্তো স্থানীয় এক টিভি চ্যানেলকে জানিয়েছেন, বিমানটিতে ১২ জন ক্রু ছিলেন। তবে এতে মোট কতজন যাত্রী ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইন্দোনেশিয়ার তৃতীয় বৃহত্তম শহর মেডেনে গত ১০ বছরের মধ্যে এটি দ্বিতীয় বিমান দুর্ঘটনা। ২০০৫ সালের সেপ্টেম্বরে এই শহরে অন্য এক বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৪৩ জন নিহত হয়েছিল। মান্ডালা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি এক আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছিল।