ঢাকাTuesday , 30 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকের সামরিক প্রধান বরখাস্ত

Link Copied!

jabariআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সামরিক বাহিনীর প্রধান জেনারেল বাবাকার জেবারি পদত্যাগ করছেন। প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির নির্দেশে তিনি পদত্যাগ করেছেন বলে আল জাজিরা জানিয়েছে।
সম্প্রতি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে ইরাকি সেনাদের ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনার পর ইরাকের এই চিফ অব স্টাফ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।
প্রধানমন্ত্রী আবাদির নির্দেশে সোমবার পদত্যাগ করেন জেনারেল বাবাকের জেবারি। আনওয়ার হামাদ আমিন নামের এক কুর্দি জেনারেল তার স্থলাভিষিক্ত হচ্ছেন বলে ইরাকের একাধিক সামরিক সূত্র জানিয়েছে।
বাগদাদ থেকে আল জাজিরা প্রতিনিধি জানিয়েছে, প্রায় এক দশক ধরে ইরাকি সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন জেনারেল জেবারি। এর আগেও তাকে বেশ কয়েকবার পদত্যাগের তাগিদ দেয়া হয়েছিল। তবে তিনি সেসব নির্দেশ অমান্য করেও দায়িত্ব পালন করছিলেন।
ইরাকের সেনাবাহিনীতে তার জায়গায় যিনি আসছেন তিনিও একজন কুর্দি জেনারেল।
এর আগেও নিরাপত্তা বাহিনীর শক্তি বাড়াতে ১২ জনের মত সেনা এবং পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গত জুনে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হাতে বাগদাদের উত্তর এবং পশ্চিম অংশের উল্লেখযোগ্য এলাকা হারানোর পর তাদের বরখাস্ত করা হয়।