ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫৫ দিন অনশনের পর মুক্তি পাচ্ছেন ফিলিস্তিনি বন্দী

Link Copied!

falestinআন্তর্জাতিক ডেস্ক : কারাগারে আটক ও ৫৫ দিন ধরে অনশনরত ফিলিস্তিনি নাগরিক খাদের আদনানকে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল। আগামী ১২ জুলাই তাকে মুক্তি দেয়া হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।
বিনা বিচারে ১১ মাস ধরে আদনানকে কারাগারে আটক রেখেছে ইসরায়েল কর্তৃপক্ষ। এই নিয়ে নবমবারের মতো ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে আটক করেছে। ২০১২ সালে প্রথমবারের মতো অনশনে যান আদনান। ওই সময় তিনি টানা ৬৬ দিন অনশন করেছিলেন। তাকে ফিলিস্তিনের ধৈর্য্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।
গত বছর আটক হওয়ার পর রোববার প্রথমবারের মতো ইসরায়েলি কর্তৃপক্ষ আদনানের সঙ্গে তার স্বজনদের দেখা করতে দিয়েছে। আদনানকে বর্তমানে রামালায় ইসরায়েলি কারাগারের একটি হাসপাতালে রাখা হয়েছে।
আদনানের আইনি পরামর্শক জাওয়াদ বউলস বলেন, আদনান তার ৫৫ দিনের অনশন ভাঙতে রাজী হয়েছেন। তাকে ১২ জুলাই মুক্তি দেয়া হবে।