আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির সভাপতি অমিত শাহ দাবি করেছেন হিন্দু ধর্মে বিশ্বের সব সমস্যার সমাধান রয়েছে। রোববার গুজরাট বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অমিত শাহ বলেন, ‘ হিন্দু ধর্মেই বিশ্বের সব সমস্যার সমাধান রয়েছে। হিন্দু হয়ে জন্ম নেয়ার কারণে আমি একথা বলছি না। দুই বছর আমি যখন সমস্যার মধ্যে ছিলাম তখন আমি ভারতের প্রত্যেকটি ধর্মীয় কেন্দ্রে গিয়েছি। ওই সময় গুজরাটের সোমনাথ মন্দির ছাড়া ভারতের সমস্ত শিব জয়ত্রিলিঙ্গ ও শক্তি দেবতার আর্শীবাদ চেয়েছি।’
অনুষ্ঠানে কর্নাটকের গভর্নর বাজুভাই বালা বলেন, ‘দেশের চেয়ে ধর্ম বড়। ধর্ম ডাণ্ডা রাজ ডাণ্ডার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। এতে জনগণ সুখী হয়।’

