ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও গাজামুখী ফ্লোটিলায ইসরায়েলের হামলা

Link Copied!

gazaআন্তর্জাতিক ডেস্ক : গাজা অভিমুখী ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী ফ্রিডম ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। সোমবার ফ্লোটিলার কর্মীরা টুইটারে এ তথ্য জানিয়েছেন।
গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে গত সপ্তাহে তুরস্ক থেকে চারটি জাহাজে ত্রান ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে সুইডেন থেকে রওনা দেয় মানবাধিকারকর্মীরা। ফ্লোটিলায় রয়েছেন ২০ জন স্বেচ্ছাসেবী। তাদের মধ্যে রয়েছেন ইসরাইলি পার্লামেন্ট নেসেটের আরব সদস্য বাসেল গাত্তাস ও তিউনিশিয়ার সাবেক প্রেসিডেন্ট মোনসেফ মারজৌকি।
ফ্লোটিলার কর্মীরা জানিয়েছেন, গাজা উপকূল থেকে ১০০ নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছলে মেরিয়ান নামের ফ্লোটিলার একটি জাহাজে আক্রমণ করে ইসরাইলি নৌবাহিনী। চারটি জাহাজের প্রতিনিধিত্বকারী মেরিয়ান এখন ইসরাইলি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
তবে হামলার কথা অস্বীকৃতি জানিয়ে সোমবার এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী বলেছে, জাহাজে কোন হামলা চালানো হয়নি। একে আশদদ শহরে নিয়ে যাওয়া হচ্ছে।
ফ্লোটিলার এক মুখপাত্র পেট্রোস স্টারগিও বলেন, রোববার গভীর রাতে ইসরাইলের তিনটি সামরিক নৌকা তাদের জাহাজে পৌঁছলে আয়োজকদের সাথে মেরিয়ানের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্টারগিও বলেন, ‘আমরা যেটা জানতে পেরেছি গাজার তীরবর্তী এলাকা থেকে ১০০ নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছলে ইসরাইলি নৌবাহিনী মেরিয়ানে আক্রমণ করে।’
‘আবারো ইসরাইলি সরকার ও তার সামরিক বাহিনী জলদস্যুর মতো কাজ করেছে এবং আন্তর্জাতিক জলসীমায় আমাদের জাহাজের উপর আক্রমণ করেছে’ বলেন তিনি।
প্রসঙ্গত, ২০১০ সারে পাঁচ বছর আগে তুরস্কের একটি ফ্লোটিলায় ইসরাইলি কমান্ডোরা হামলা চালিয়েছিল।  এতে ১০ তুর্কি নাগরিক নিহত হয়।