ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন নোট এবার পাবেন ব্যাংকে

Link Copied!

Takaঅর্থনৈতিক প্রতিবেদক : ঈদে সালামি হিসেবে নতুন টাকা দেয়াটা যেন এখন রীতিতে পরিণত হয়েছে। তাই ঈদের আগে একরকম পসরা সাজিয়ে বসেন নতুন নোটের কারবারিরা। তবে আসন্ন ঈদে যেন রাস্তায় টাকা বিক্রি না হয়, এ ব্যাপারে বিশেষভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার ব্যাংক থেকে টাকা সরাসরি মানুষের হাতে পৌঁছানোর জন্যও নেয়া হচ্ছে বাড়তি সিদ্ধান্ত।
আগামী ২ জুলাই থেকে নতুন নোট বিতরণ শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক। তবে দশ টাকার নোট বিতরণ শুরু হবে ৭ জুলাই থেকে। সব মিলিয়ে এবার প্রায় ২২ হাজার কোটি টাকার মতো নতুন নোট বিতরণ করা হতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, জনগণের চাহিদা অনুযায়ী নোট বিতরণ করা হবে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, ‘যতক্ষণ টাকা লাগবে, ততক্ষণ পর্যন্ত টাকা বিতরণ করা হবে। এর জন্য ইতোমধ্যেই ব্যবস্থা নেয়া হয়েছে।’
১০ টাকার নোট ঘাটতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একটি নোট ফর্মের কিছু সঙ্কট ছিলো। আকাশপথে সে নোট ফর্ম তৈরির জন্য কাগজ ইতোমধ্যেই নিয়ে আসা হয়েছে। আমাদের কাছে যা আছে তা দিয়ে বিতরণ শুরু হবে। পরে প্রয়োজনে টাকা ছাপানো হবে। আশা করি কোনো সময়েই সঙ্কট অনুভূত হবে না।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রাজধানীতে মতিঝিলে প্রধান কার্যালয়ে ১টি ভিআইপিসহ মোট তিনটি কাউন্টারে নতুন নোট বিতরণ করা হবে। এছাড়া ঢাকায় অবস্থিত বিভিন্ন ১৮টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে নতুন নোট ও কয়েন বিতরণ করা হবে। এর মধ্যে ১২টি শাখায় ১ থেকে ৫০ টাকার নোট ও কয়েন এবং বাকি ৮টি শাখায় ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট বিতরণ করা হবে।
ঢাকার বাইরে বাংলাদেশে ব্যাংকের চট্টগ্রাম অফিসে ২টি এবং অন্যান্য অফিসে সর্বোচ্চ ২টি কাউন্টারে নতুন নোট পাওয়া যাবে। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও সিলেটে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের ৩টি শাখা ও বগুড়া, রংপুর ও রাজশাহীতে বাণিজ্যিক ব্যাংকের ২টি শাখার মাধ্যমে নতুন নোট দেয়া হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট বিনিময়কালে ক্যাশ কাউন্টারের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাপনা ও মতিঝিল অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে একটি গঠন করা হবে। এ টিম সার্বক্ষণিক ও সরেজমিনে নোট বিতরণসহ অন্যান্য বিষয়গুলো তদারকি করবে।