ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোর্ট ফি আইনের খসড়া অনুমোদন

Link Copied!

cavinateনিজস্ব প্রতিবেদক : দ্য কোর্ট ফি (সংশোধন) আইন-২০১৫ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, ১৮৭০ সালের এই আইনটি অনেক পুরনো। তাই এ আইনটি সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। এই আইনে কোর্ট ফি পরিশোধের বিষয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং জরিমানার হার বাড়ানো হয়েছে। আইনটি কার্যকর হলে ই প্রেমেন্টের মাধ্যমে অনলাইনে কোর্ট ফি জমা দেয়া যাবে। এতে জালিয়াতি রোধ, ব্যয় কম এবং ভোগান্তি কমবে।
এ আইনে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্ট্যাম্প বিক্রি কিংবা জালিয়াতি করলে ৬ মাস জেল অথব ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আগে এই অপরাধে মাত্র ৫০০ টাকা জরিমানার বিধান ছিলো।