ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পচা গমের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

Link Copied!

Gomনিজস্ব প্রতিবেদক : খাদ্য মন্ত্রণালয়ের পচা গম আমদানির বিষয়ে দুদক কর্তৃক তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট পাবেল মিয়া এ রিট আবেদনটি দায়ের করেন।
রিটে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও দুর্নীতি দমন কমিশনকে বিবাদী করা হয়েছে।
দেশের বাইরে থেকে এসব মানহীন গম আমদানি করা এবং বাজারজাত করাকে কেন বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে ।
একইসঙ্গে এসব গম পরীক্ষা করার নির্দেশ কেন দেয়া হবে না, সে বিষয়েও রুল জারি প্রার্থনা করা হয়েছে আবেদনে।
এছাড়া দুদকের মাধ্যমে গম আমদানির বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি ব্রাজিল থেকে গম আমদানি করা হয়েছে। কিন্তু এসব গম মানহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর বলে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।