নিজস্ব প্রতিবেদক : সরিষার তেল, চিনি, আখের গুড়, জীবন রক্ষাকারী ওষুধ ইনসুলিন, ক্যান্সার প্রতিষেক, জন্ম নিরোধক ওষুধ, কিডনি ডায়ালাইসিস ওষুধ, ফার্স্ট এইড বক্সের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) লাগবে না- এ বিধান রেখে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন- ২০১২ এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূঞা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন।
তিনি জানান, এই সংশোধনী প্রস্তাবে মূল্য সংযোজন করের অব্যাহতি সীমা ২৪ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করা হয়েছে।

