ঢাকাSunday , 28 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপালী লাইফের প্রিমিয়াম আয় কমেছে

Link Copied!

rupali-lifeঅর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির প্রিমিয়াম আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩১ মার্চ (জানুয়ারি থেকে মার্চ ২০১৫ পর্যন্ত) সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানির প্রিমিয়াম আয় হয়েছে ৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা।
এ সময় পর্যন্ত কোম্পানির তহবিল বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩০৯ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানির তহবিলের পরিমাণ বেড়েছে।