ঢাকাSunday , 28 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে সূচক ও লেনদেনের উত্থান

Link Copied!

Dseঅর্থনৈতিক প্রতিবেদক : টানা ছয় দিন পতন শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। তবে ডিএসইর চেয়ে সিএসইতে সূচকের বড় ধরনের পরিবর্তন হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। টানা ছয় দিন পর লেনদেন ও সূচকের উত্থান হওয়ার বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০২ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএস ৩০ সূচক ২২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৮ দশমিক ৪১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৩ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৬২ লাখ টাকা। রোববার লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৬০টি, কমেছে ১১০টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬৬ দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১৫ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৭ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩ দশমিক ৪৮ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১৫৩ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৮৩ দশমিক ৫৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০১ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮১০ দশমিক ৫১ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ১১ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে ৯৮২ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৬ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১৭টি, কমেছে ৮২টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর।