আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে টানা দশদিন আন্দোলনের মুখে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করলো আর্মেনীয় সরকার।
রাষ্ট্রপ্রধান সার্গ স্যাগান বলেছেন, সরকার বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি নতুন করে বিবেচনা করে দেখতে শুরু করেছে।
ইতোমধ্যে রাজধানী জেরেভানের প্রধান চত্বরগুলোয় বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে উত্তপ্ত করে তুলেছিল। কেননা বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেতি রেখে আরও অসংখ্য পণ্যের দাম বেড়ে যেত দেশটিতে যা বহন করা নাগরিকদের পক্ষে অসম্ভব হয়ে পড়তো, এমনটা মনে করছেন তারা।
বিশেষজ্ঞেরা মনে করছেন আর্মেনীয় সরকারের রুশপন্থী অবস্থানে সন্তুষ্ট নয় নাগরিকরা। রাশিয়ার অভিজাত বণিক সম্প্রদায় দীর্ঘদিন যাবত আর্মেনিয়ার খনিজ ও বিদ্যুৎখাতে ব্যাপক মুনাফা করে আসছেন বলে প্রকাশ।
এছাড়া সম্প্রতি রাশিয়া আর্মেনিয়াকে সামরিক শক্তি বাড়ানোর জন্যে প্রায় প্রায় ২০ কোটি মার্কিন ডলার প্রদান করবে।

