আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ার পর্যটনশহর সুসির রাজপথে বিক্ষোভ পদযাত্রায় অংশ নিয়েছেন সাধারণ মানুষ। শুক্রবার সুসির সমুদ্রসৈকতে ‘দুই বন্দুকধারীর’ এলোপাতাড়ি গুলিতে নিহত হন ৩৮ পর্যটক।
জানা যায়, নিহতদের মধ্যে ১৫ জনই ছিলেন ব্রিটিশ।
বিক্ষোভকারীরা পদযাত্রার এক পর্যায়ে আক্রমণকারীদের লক্ষ্যবস্তু পর্যটন হোটেলটির কাছে সমবেত হন। শহর পরিব্রাজনের পুরো পথজুড়ে তারা নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বলা হচ্ছে, ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব আসিদ নিরাপত্তারক্ষীদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। তিউনিসীয় গণমাধ্যমে বলা হয়েছে, আক্রমণকারী দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
হাবিব জানান, এখন থেকে পর্যটপনগুলোতে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সেনা মোতায়েন করা হবে। একই নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে দেশটিতে ৮০ টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে।
নিহতদের মধ্য হতে পাঁচ জনের পরিবারের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করা হয়েছে।

