ঢাকাSunday , 28 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে মসজিদে হামলাকারী সৌদি নাগরিক

Link Copied!

hamlaআন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী সৌদি আরবের নাগরিক বলে জানিয়েছে দেশটির সরকার। রোববার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শুক্রবারের জুমার নামাজের সময় রাজধানী কুয়েত সিটির ইমাম সাদিক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়। মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে ‘বেশ কয়েকজনকে আটক’ করা হয়েছে। এদের মধ্যে আত্মঘাতী হামলাকারী যে গাড়িটিতে করে মসজিদে এসেছিল তার মালিকও রয়েছে। বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ওই গাড়ির চালক পালিয়ে গিয়েছিল।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীর নাম সুলিমান আব্দুল মুহসিন আল কাবা। শুক্রবার ভোরে সে কুয়েত বিমানবন্দরে এসে পৌঁছায়। এর মাত্র কয়েক ঘন্টা পরই সে শিয়া মসজিদে আত্মঘাতী হামলাটি চালায়।