ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘদিন পর তামাবিল শুল্কবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

Link Copied!

tamabilসিলেট প্রতিনিধি : দুই মাসের ও অধিক সময় বন্ধ থাকার পর সিলেটের তামাবিল শুল্কবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ভারতীয় পাথর বোঝাই ট্রাক তামাবিল শুল্কবন্দরে প্রবেশ করে।
তামাবিল শুল্কবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে তামাবিল শুল্কবন্দরের রাজস্ব কর্মকর্তা মোস্তাক আহমেদ নোমানী জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর তামাবিল দিয়ে পুনরায় পাথর আমদানি চালু হয়েছে। আশা করছি আমদানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
তিনি বলেন, পুনরায় পাথর আমদানি শুরুর প্রথম দিনই শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩০টি পাথর বোঝাই ট্রাক পর্যায়ক্রমে তামাবিল শুল্কবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের আইনি জটিলতার কারণে দীর্ঘ দুই মাস যাবত সেখানকার ব্যবসায়ীরা এলসি খুলে পাথর রপ্তানি করতে পারেনি। আর এ কারণেই গত দুই মাসে কয়েক কোটি টাকা লোকসান গুনতে হয়েছে স্থানীয় পাথর আমদানিকারদের। পাশাপাশি সরকারও প্রায় ৬ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
তবে পুনরায় পাথর আমদানি শুরু হওয়ায় তামাবিল শুল্কবন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এখন থেকে প্রতিদিন এই বন্দর দিয়ে পাথর ও ভোল্ডার পাথর আমদাননি হবে এমনটাই আশা করছেন স্থানীয় পাথর আমদানিকারক ও শুল্কবন্দর সংশ্লিষ্ট শ্রমিকরা।
তামাবিল পাথর ও চুনাপাথর এবং কয়লা আমদানিকারক গ্রুপের সহ-সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ৩০ গাড়ি পাথর স্থলবন্দর দিয়ে প্রবেশ করে।
আর কোন জটিলতা না থাকলে পাথর আমদানি অব্যাহত থাকবে এবং ব্যবসায়ী, শ্রমিক ও সরকারসহ সংশ্লিষ্ট সবাই লাভবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।