ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ে বৈধ ঘোষণা

Link Copied!

usaআন্তর্জাতিক ডেস্ক : পুরো যুক্তরাষ্ট্রে সমকামীদের বিয়ে বৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার এ রায় ঘোষণা করা হয়। এর আগে দেশটির কিছু অঙ্গরাজ্যে সমকামীদের বিয়ের অধিকার থাকলেও ১৪ টি রাজ্যে তা আইনগতভাবে নিষিদ্ধ ছিল। এই রায়ের মাধ্যমে সমকামী বিয়ের বৈধতা নিয়ে এক দশক ধরে চলা আইনি লড়াইয়ের অবসান হলো।
রায়ে বিচারপতি অ্যান্থনি কেনেডি বলেন, বাদী ‘ আইনের চোখে সমমর্যাদার চেয়েছিলেন। সংবিধান তাদের সেই অধিকার দিয়েছে।’
শুক্রবার আদালতের রায় ঘোষণার পরপরই জর্জিয়া, মিশিগান, ওহাইও ও টেক্সাসের সমকামী জুটিরা সানন্দে বিয়ের তোড়জোড় শুরু করে। তবে লুইজিয়ানা ও মিসিসিপির কর্মকর্তারা জানিয়েছেন, আইনি কাগজপত্র হাতে পাওয়ার পর তারা এটি বাস্তবায়ন করবেন।
রায়ের পরপরই ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন তার টুইটার অ্যাকাউন্টে ‘গর্বিত’ লিখে টুইট করেন। হোয়াইট হাউজও তাদের টুইটার পেজে রংধনু সম্বলিত হাউজের ছবি পোস্ট করেছে।
প্রেসিডেন্ট ওবামা এ রায়কে ‘আমেরিকার জন্য বিজয়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘সব মার্কিন নাগরিককে সমান দৃষ্টিতে দেখা মানেই আমরা সবাই আরো বেশি স্বাধীন’।
এদিকে অনেক খ্রিস্টান রক্ষণশীলই এই সিদ্ধান্তের নিন্দা করেছেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী ও আরকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবি একে ‘ নিয়ন্ত্রনের বাইরে অসাংবিধানিক ও বিচারবিভাগীয় স্বৈরতান্ত্রিক কাজ’ বলে মন্তব্য করেছেন।