ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুরুন্ডিতে জাতীয় নির্বাচন নিয়ে দোলাচল

Link Copied!

Nkurunzizaঅান্তর্জাতিক ডেস্ক : বুরুন্ডিতে বিরোধী দলীয় জোট নির্বাচন বর্জন করেছে। বর্তমান রাষ্ট্রপ্রধান পিয়েরে নকুরুনজিজার অধীনে নির্বাচন নিরপক্ষে হতে পারে না, এ বিষয়ে নিঃসন্দেহ দলগুলো।
ভোট না হওয়ার পক্ষে কথা বলে প্রকারান্তরে একই সন্দেহপ্রবণতা প্রকাশ করলেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। তিনি বলেন দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তাহীনতা নিয়ে তিনি চিন্তিত ভীষণ। নির্বাচন দেয়ার আগে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা আবশ্যক।
নকুরুনজিজা বিরোধী দলীয় মতামতের তোয়াক্কা খুব একটা করছেন না। এ কারণে চটেছে যুক্তরাষ্ট্রও; বলছে বুরুন্ডিকে নির্বাচনে সহায়তার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তা আপাতত স্থগিত থাতবে। কারণ যে নির্বাচন পূর্ববর্তী সময়ে অনেক সংবেদনশীল নিয়মাদি মানছেন না বুরুন্ডি-প্রধান।
জাতিসংঘ এ ক্ষেত্রে যা করে থাকে, বিরোধী দলগুলোকে ক্ষমতাসীনের সঙ্গে বৈঠকে বসতে পরামর্শ দিয়েছে। বিরোধী দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ১৭টি দল; ফ্রাঁসোয়া নিয়ামোয়া, প্রধান বিরোধী দল এমএসডি-র মুখপাত্র তিনি, জানিয়েছেন।
একই সুরে কথা বলছে বুরুন্ডির আরও এক সহায়ক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন। যথেষ্ট অনুদানের ঋণে ইউরোপের কাছেও বাঁধা দেশটি। এ অবস্থায় নকুরুনজিজা প্রকৃতই নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।