ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূর্বপুরুষদের লজ্জা দেবে না চীন

Link Copied!

wang-Yi_Chinaআন্তর্জাতিক ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি বলেছেন, চীন যদি দক্ষিণ চীন সাগরে নিজস্ব নীতি থেকে সরে আসে তবে লজ্জা পাবেন দেশটির মহিমান্বিত পূর্বুপুরুষরা। একইসঙ্গে, সার্বভৌমত্বের ব্যাপারে এতোখানি আপোষ উত্তরপুরুষদের কাছেও তাদের লজ্জিত করবে। সুতরাং বিতর্কিত সাগরনীতি থেকে চীনের পেছন ফেরার ‍সুযোগ নেই।
চীন দক্ষিণ চীন নিজেদের দাবিকৃত এলাকায় কৃত্রিম দ্বীপ সৃষ্টি করেছে এমন এক সময়ে, যখন ঐ অঞ্চলটি নিয়ে মালিকানার শোর তুলেছে ফিলিপাইনসহ আরও অনেক দেশ। ভিয়েতনাম, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রুনাই। আর অবধারিতভাবে এটি যুক্তরাষ্ট্রেরও একটি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ থেকে এক হাজার বছর আগে চীন ছিল বৃহত্তম সাগর পৃরিবৃ্ত্ত অঞ্চল। সুতরাং নীতিগতভাবেই বোধগম্য চীনই হচ্ছে প্রথম দেশ যারা নানশা দ্বীপপুঞ্জ আবিষ্কার ও ব্যবহার করতে শুরু করে।
‘নানশা দ্বিপপুঞ্জ’ বলতে বিতর্কিত স্প্রাটলি দ্বীপপুঞ্জকে বোঝানো হচ্ছে, যা নিয়ে বচসা ‍তুঙ্গে। একই সঙ্গে বিতর্কের তুঙ্গে অবস্থান করছে পারাসেল দ্বীপপুঞ্জও।
ওয়াং জির মতে নানশা দ্বীপপুঞ্জ অবশ্যই চীনের সার্বভৌমত্ব প্রকাশের আওতাভুক্ত অঞ্চল। চীনের এর বেশি কোনো অঞ্চল দখলের প্রয়োজনও নেই, এটা সঙ্কুচিতও হবে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দ. চীন সাগর ইস্যুতে চীনের অবস্থানকে তুলনা করা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চল ইস্যুতে রাশিয়ার অবস্থানের সঙ্গে।