ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পতন ধারাতেই গেল সপ্তাহ

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : সূচকের পতন ধারায় পুঁজিবাজার সপ্তাহ পার করেছে। এ সময়ে সূচকের সঙ্গে লেনেদেনও মন্দা গেছে। এ কারণে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেন কমেছে ৪ দশমিক ৮৩ শতাংশ। তবে নতুন কোম্পানি অর্থাৎ ‘‌এন’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়ে ১০ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইতে চলতি সপ্তাহে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৪২ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৯৩৬ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা ।
‘এন’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১০ দশমিক ৭৮ শতাংশ। চলতি সপ্তাহে এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৮ কোটি ৬০ লাখ ১৯ হাজার টাকা। আগের সপ্তাহে এন ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। টাকার অঙ্কে যা দাঁড়ায় ১৬১ কোটি ২৮ লাখ ৭৬ হাজার।
এদিকে চলতি সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ৫৭৪ কোটি ৩৪ লাখ ২৫ হাজার টাকার। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৬৭৬ কোটি ১৪ লাখ ৯৭ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫০ লাখ ৬৭ হাজার টাকার। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৫০ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৩১ লাখ ৫৬ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৪৮ কোটি ৪৩ লাখ ৯ হাজার টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে ৩২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১২টি, কমেছে ১৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির শেয়ারের মধ্যে বেড়েছে ১৫৪টি, কমেছে ১৩৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।