ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিট বিনিময়ে যৌথ জরিপ শুরু ৬ জুলাই

Link Copied!

sitmohalলালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ১৬২ ছিটমহল বিনিময়ে যৌথ জরিপ কার্যক্রম শুরু হবে আগামী ৬ জুলাই থেকে। চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। এ কাজে অংশ নেবেন ভারতের ৭৫ জন ও বাংলাদেশের ৭৫ জন গণনাকারী। আগামী ২ জুলাই বাংলাদেশে অনুষ্ঠিতব্য বৈঠকে গণনাকারীদের তালিকা হন্তান্তর করা হবে। জরিপকারী সদস্যরা ছিটমহলের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে গণনা কার্যক্রম পরিচালন করবে। প্রতি ৫ জন গণনাকারীকে তদারকি (সুপারভাইজিং) করবেন একজন করে।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা প্রায় ছয় ঘণ্টা ধরে বাংলাদেশ ও ভারতের জেলা প্রশাসক পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধার মেখলিগঞ্জ মহকুমার স্থলবন্দর বিএসএফ ক্যাম্পে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক থেকে ফিরে লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান শুক্রবার সাংবাদিকদের জানান, ছিটমহলের বাসিন্দাদের পুনর্বাসন, নাগরিকত্বসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ছিটমহল বিনিময় বাস্তবায়নকল্পে জরিপকারী ও সুপারভাইজার মনোনয়ন নিয়ে দু’দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আরো বলেন, বাংলাদেশ থেকে আমার নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ, নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, লালমনিরহাট-১২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী, বিজিবি রংপুর অঞ্চলের পরিচালক লে. কর্নেল সাফিউল আলম, লালমনিরহাট পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ সুপার তবারক উল্ল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তার হোসাইন আজাদ, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজিএম এরশাদ আহসান হাবীব, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরকুতুবুল আলম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক জাহিদুল হক সরকার, ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, রংপুর জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আব্দুল মান্নান ও টেকনিক্যাল উপদেষ্টা ফাইজুর বারী।
অপরদিকে ভারতের কুচবিহার জেলা শাসক (ডিএম) মি পি উলাগানাথেনের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) ডিআইজি ব্রিগেডিয়ার জেনারেল সতান্তওয়াল ত্রিবেদি, কুচবিহার পুলিশ সুপার রাজেশ কুমার ইয়াদেব, ভারতের অতিরিক্ত পরিসংখ্যান কর্মকর্তা এসকে চক্রবর্তী, বাংলাদেশে নিযুক্ত সহকারী হাইকমিশনার সন্দিব মিত্র, কলকাতা সহকারী ব্রাঞ্চ সেক্রেটারিয়েট রঞ্জন মণ্ডল, আন্ডার সেক্রেটারি(বিএম-৩) বিকাশ শ্রীবান্তব, পশ্চিমবঙ্গের সেক্রেটারি(স্বরাষ্ট্র) অরুণ সেন, কুচবিহার অতিরিক্ত জেলা শাসক(সার্বিক) চিরঞ্জীব ঘোষ, কুচবিহার অতিরিক্ত জেলা শাসক(এল অ্যান্ডএলআর) সঞ্জয় কুমার দাস, মেখলিগঞ্জ সাব ডিভিশনাল অফিসার রঞ্জন কুমার ঝাঁ, মাথাভাঙা সাব ডিভিশনাল রঞ্জন চক্রবর্তী, দিনহাটা সাবডিভিশনাল অফিসার কৃষ্ণভা ঘোষ, ভারতীয় জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক(সার্ভে) উল্লাস চক্রবর্তী, ছিটমহল উন্নয়ন কর্মকর্তা প্রদীপ্ত ভেক্তা, কুচবিহার-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের কমানন্ডেট লে. কর্নেল অমিত লাল তিরকী ও জলপাইগুড়ি-২২ বিএসএফ ব্যাটালিয়নের কমানন্ডেট লে. কর্নেল অজয় লুথারা।