
নিজস্ব প্রতিবেদক :
রিমোট কন্ট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) এবং জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাতভর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানায় ডিএমপি।

