ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাটার ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

bataঅর্থনৈতিক প্রতিবেদক : বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
২৫ জুন বৃহস্পতিবার ধামরাইতে কোম্পানির কারখানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান রাজীভ গোপালাকৃষ্ণান এতে সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির পরিচালকরা ২০১৪ সালের জন্য ২৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন।
এর মধ্যে অন্তঃবর্তী লভ্যাংশের পরিমাণ ১৭৫ শতাংশ যা ডিসেম্বর মাসেই পরিশোধ করা হয়েছে।
রাজীভ গোপালাকৃষ্ণান শেয়ারহোল্ডারদের বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ধর্মঘট, হরতাল ও সড়ক অবরোধের মত লাগাতার রাজনৈতিক কর্মসূচির কারণে এবং বাংলাদেশের অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব সত্ত্বেও কোম্পানি শতকরা ৩ ভাগ বিষয় প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে।’