ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটন আদালতে জামিন পেলেন রুয়ান্ডা-গণহত্যার মূলহোতা

Link Copied!

generel-karenjiআন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধাপরাধের দায়ে যুক্তরাজ্যে গ্রেপ্তারকৃত রুয়ান্ডার গোয়েন্দা প্রধান আদালতে জামিন পেয়েছেন। তিনি গুপ্তচর সংস্থা এমআই-৬এর (বর্তমান সিস)প্রধানের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য এসেছিলেন বলে জানা যায়।
১৮ জুন এমআই-৬’র প্রধান অ্যালেক্স ইয়ংগারের সঙ্গে রুয়ান্ডার গোয়েন্দা প্রধান ক্যারেঞ্জি কারাকের সাক্ষাত করার কথা ছিল। তা সম্পন্ন হয়নি। শেষ মুহূর্তে দেখা করার পরিকল্পনা বাতিল করা হয়।
এর দুদিন পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জেনারেল ক্যারেঞ্জিকে হিথ্রো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে ছিল স্পেনের অনুমোদন সম্পন্ন ব্রিটন ওয়ারেন্ট।
স্পেন সরকার রুয়ান্ডার ১৯৯৪ গণহত্যার মূল হোতা হিসেবে জেনারেল ক্যারেঞ্জিকে দায়ী করে থাকে।
হিথ্রো বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর তাকে পূর্ভ লন্ডনের উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে পাঠিয়ে দেয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার তিনি আদালতে হাজিরা দেন। আদালত ১ লাখ পাউন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করে।
অক্টোবর মাসে যুক্তরাজ্যের আদালতে তার শুনানী ধার্য হয়েছে।
হোয়াইট হল জেনারেল ক্যারেঞ্জির সঙ্গে এমআই-৬এর কোনো সংশ্রব প্রকৃতই আছে কিনা, এ প্রশ্নে হাঁ বা না বলেনি কিছুই।
তবে ব্রিটন প্রশাসন করে, রুয়ান্ডা-গণহত্যার মূল হোতার সঙ্গে ইংলিশ সিক্রেট অ্যাজেন্সির কোনো সংশ্রব যদি থেকেই থাকে, তো তা দেশের জন্য রাজনৈতিক কলঙ্ক বহন করে।