ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইবার হামলায় চীনকে দুষলো যুক্তরাষ্ট্র

Link Copied!

claparআন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান জেমস ক্ল্যাপার বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকারিকর্মী ব্যবস্থাপনা দফতরে সাইবার হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন চীন। সাইবার হামলার ঘটনা প্রকাশিত হওয়ার পর এই প্রথম শীর্ষস্থানীয় কোনো মার্কিন কর্মকর্তা প্রকাশ্যে চীনের বিরুদ্ধে এ অভিযোগ করলেন।
ওয়াশিংটন ডিসিতে  এক সম্মেলনে জেমস ক্ল্যাপার এ দাবি করেন। তিনি বলেন, মার্কিন সরকার সাইবার হামলার বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে তবে এ ঘটনায় প্রধান সন্দেহভাজন চীন।
উচ্চ পর্যায়ের তিন দিনের আলোচনায় আচরণবিধি মেনে চলার বিষয়ে চীন ও আমেরিকা সম্মত হওয়ার পরই এ অভিযোগ করল ওয়াশিংটন।
ক্ল্যাপার বলেন, ‘হ্যাকিংয়ের ঘটনায় চীন প্রধান সন্দেহভাজন। এ বিষয়ে তার অফিস তদন্ত চালিয়ে যাচ্ছে।’
গত ৫ জুন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে ওই সাইবার হামলার কথা জানায়। বিবৃতিতে বলা হয়, মার্কিন সরকারের কর্মী ব্যবস্থাপনা দফতর বা ওপিএময়ে সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা দেশটির অন্তত ৪০ লাখ সরকারি কর্মীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে।
অবশ্য হ্যাকাররা এক কোটি ৪০ লাখ বা তার চেয়ে বেশি কর্মীর তথ্য হাতিয়ে নিয়েছে বলে কোনো কোনো খবরে দাবি করা হয়েছে। তবে এ জাতীয় খবর এখন পর্যন্ত নিশ্চিত করা হয় নি।
এর আগে, সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্যরাও বলেছেন, তারা ধারণা করেন এ সাইবার হামলায় চীন জড়িত রয়েছে।
তবে, এ জাতীয় অভিযোগকে স্পষ্ট ভাষায় নাকচ করে দিয়েছে চীন। দেশটি বলেছে, সাইবার হামলায় বেইজিংয়ের জড়িত থাকার কোনো ইঙ্গিত করা হলে তা হবে দায়িত্বজ্ঞানহীন এবং অবৈজ্ঞানিক।