ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পতন বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার

Link Copied!

Dseঅর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারসহ টানা ছয় দিন ধরে দেশের পুঁজিবাজারে সূচকের পতন ধারা অব্যাহত রয়েছে। এদিন দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। কোনোভাবেই এই পতন বৃত্ত থেকে যেন বের হতে পারছে না পুঁজিবাজার।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৫ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএস ৩০ সূচক ১ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ৭১৫ দশমিক ৬৬ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ০ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯২ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৬২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৮০ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ১২৪টি, কমেছে ১৪৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৯ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৮ হাজার ৩৪৯ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক শূন্য দশমিক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৫ দশমিক ৮ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৭ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১১ হাজার ১৩০ দশমিক ৪৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৪ দশমিক ৫১ পয়েন্ট কমে ১৩ হাজার ৭০৯ দশমিক ২১ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট কমে ৯৭১ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে বেড়েছে ৬৮টি, কমেছে ১৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।