ঢাকাTuesday , 23 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বাড়ছে নজরদারি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

২০১৪-১৫ সালের ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে চট্টগ্রামের সীমান্তবর্তী বান্দরবান, কক্সকাজার, রাঙ্গামাটি জেলার ১৪টি উপজেলার বিশেষ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যেকোনো সময় এ নির্দেশনা বিশেষ কমিটির কাছে পাঠানো হবে।
নতুন করে বিশেষ এলাকার পরিধি না বাড়ালেও ঘোষণাকৃত এলাকায় কোনো রোহিঙ্গা যেন ভোটার হতে না পারে এ জন্য এই বাড়তি নজরদারী নেয়া হচ্ছে।ruhingaমঙ্গলবার কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ইতোমধ্যে রোহিঙ্গা অধ্যুষিত ১৪টি উপজেলাতে বিশেষ এলাকা ঘোষণা বিবেচনায় ভোটার তালিকা হালনাগাদের জন্য বিশেষ ফরম পূরণ করা হয়েছে। আগামী ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকায় প্রকাশ করবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা আগ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিশেষ কমিটিকে নির্দেশনা দেয়া হবে।
এর আগে বান্দরবান, কক্সকাজার, রাঙ্গামাটি ছাড়াও বৃহত্তর চট্টগ্রামের অনেক এলাকায় অবৈধভাবে রোহিঙ্গারা বসবাস করছে বিবেচনায় নিয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। প্রতিবেদন পাঠানোর পর কমিশন এ সিদ্ধান্ত নেয়।
গত ৩ আগস্ট  নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত ওই চিঠিটি সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠানো হয়।
ওই চিঠিতে বলা হয়েছিল, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের উপকূলীয় জেলার কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলার ভৌগলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে এ এলাকার বসবাসকারী অধিবাসীরা প্রায়শই ঠিকানা পরিবর্তন করে। এতে অবৈধ বসবাসকারী রোহিঙ্গাদের অবস্থানেরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়া ধারণা করা যাচ্ছে যে, অবৈধভাবে রোহিঙ্গা বসবাসকারীরা ১৪ উপজেলা ছাড়াও বৃহত্তর চট্টগ্রাম জেলার অন্যত্রও বসতি স্থাপন করেছে।
এ অবস্থায় যেসব এলাকায় রোহিঙ্গা বসবাস করেন অথচ তা বিশেষ এলাকাভূক্ত নয়, সে সব এলাকায় রোহিঙ্গাদের ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে অনুরোধ করা যাচ্ছে।
তিন জেলার ১৪টি উপজেলার মধ্যে কক্সবাজার জেলার সদর উপজেলা, চকরিয়া, টেকনাফ, রামু, পেকুয়া, উখিয়া, মহেশখালী ও কুতুবদিয়া, বান্দরবান জেলার সদর উপজেলা, আলিকদম, লামা, নাইক্ষ্যংছড়ি, রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলা।
প্রসঙ্গত, গত ১৫ মে থেকে তিনটি ধাপে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। ইতোমধ্যে দুটি ধাপের হালনাগাদ কাজ শেষ হয়েছে। এখন তৃতীয় ধাপের ছবি তোলা ও রেজিস্টেশন কাজ চলছে।