ঢাকাMonday , 22 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে সেনা হামলায় ৫১ তালেবান নিহত

দৈনিক পাঞ্জেরী
September 22, 2014 11:52 am
Link Copied!

rjam4ptjআন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫১ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ৩২ জঙ্গি। রোববার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনেতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে এক সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, শনিবার আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনএসএফ) কান্দাহার, জাবুল, লোগার, গজনি এবং হেলমান্দে ২৪ ঘণ্টার জঙ্গিবিরোধী অভিযান চালায়। অভিযানে সশস্ত্র ৫১ তালেবান সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩২ জন। এ ছাড়া আরো ৫ জনকে গ্রেপ্তার করেছে এএনএসএফ।
নিরাপত্তা বাহিনী হালকা ও ভারী আগ্নেয়াস্ত্রে ব্যবহারযোগ্য গুলিও উদ্ধার করেছে। তবে এ অভিযানে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা সম্ভব হয়নি।
তবে জঙ্গি গোষ্ঠী তালেবান এই খবর সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।