ঢাকাSunday , 21 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র রক্ষায় মমতাকে পাশে চান খন্দকার মাহবুব

Link Copied!

khondkar-mahbub-hossain
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

রোববার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ ল’ টাইমস আয়োজিত  ভিসা এবং সর্বোচ্চ সাজা বিষয়ক দিনব্যাপী আন্তজার্তিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান ও মমতা ব্যানার্জীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত অ্যাডভোকেট অসিতবরণ বসু সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অসিতবরণ বসুকে উদ্দেশ করে মাহবুব হোসেন বলেন, ‘বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র প্রতিষ্ঠায় মমতা ব্যানার্জীকে পাশে দাঁড়াতে হবে। গণতন্ত্র রক্ষায় ভারতের হস্তক্ষেপ নয়, আমাদের নৈতিক সমর্থন প্রয়োজন। আশা করি মমতা ব্যানার্জিসহ ভারত সরকার তথা ভারতের জনগণ আমাদের পাশে থাকবে।’

বাংলাদেশ ল’ টাইমস আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশেক মোমিন। এছাড়াও বক্তব্য দেন ব্যারিস্টার বেলায়েত হোসেন।

দিন শেষে সেমিনারে ল’ অন ক্যাপিটাল পানিশমেন্ট বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. দেলোয়ার হোসন।