ঢাকাWednesday , 17 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এআইআইবির সদস্য হচ্ছে বাংলাদেশ

দৈনিক পাঞ্জেরী
September 17, 2014 12:20 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ইনফ্রাসট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) সদস্য হওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ইআরডি সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের মধ্যকার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।r49দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবকাঠামোগত উন্নয়নে এআইআইবি নামক উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করতে যাচ্ছে চীন। অক্টোবরে যাত্রা শুরুর কথা রয়েছে ব্যাংকটির। এ ব্যাংকের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ, সংযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করছে চীন সরকার। বিশ্বব্যাংক, আইএমএফ, আইডিবির আদলে তৈরি এআইআইবি ব্যাংকের মূল উদ্দেশ্য হবে- সদস্য দেশগুলোকে অবকাঠামো খাতে ঋণ দেয়া। এর অনুমোদিত মূলধন ধরা হয়েছে ১০০ বিলিয়ন ডলার। এর মধ্যে ২০ শতাংশ আসবে সদস্য দেশগুলো থেকে।
এছাড়া আন্তর্জাতিক মুদ্রা বাজারে ব্রাজিলের উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে ব্রিকস নামের অন্য একটি উন্নয়ন ব্যাংক। নতুন এই উন্নয়ন ব্যাংকের সদরদপ্তর হবে চীনের সাংহাইয়ে। ব্যাংকটির জোটভুক্ত দেশ ৫টি। এ দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন জানান, চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাওয়া এ ব্যংকটির সদস্য দেশের মধ্যে এশিয়া অঞ্চলের ২০টি দেশ থাকতে পারে। ইতোমধ্যে ভারত ও দক্ষিণ কোরিয়া এর সদস্য হওয়ার বিষয়ে তাদের সম্মতি জানিয়ে দিয়েছে। আগামী অক্টোবরে প্রতিষ্ঠাতা দেশের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান বলেন, ‘এ বিষয়ে অর্থমন্ত্রী কথা বলবেন। তবে বিষয়টি সম্পর্কে আমাদের মনোভাব ইতিবাচক।’
এআইআইবি ও ব্রিকস ব্যাংক বিষয়ে গতমাসে ইআরডি আলাদা দুটি প্রবন্ধ প্রকাশ করেছে। এ প্রবন্ধে বাংলাদেশের অবকাঠামো ও টেকসই উন্নয়নে প্রতিবছর ৫০০ কোটি ডলার বৈদেশিক ঋণ সহায়তা প্রয়োজন বলে বলা হয়েছে। তবে বর্তমানে গড়ে ২৫০ থেকে ৩০০ কোটি ডলার বৈদেশিক ঋণ পাওয়া যাচ্ছে বলেও প্রবন্ধে বলা হয়েছে। বাকিটা ঘাটতি থেকে যাচ্ছে। যেজন্য নতুন এ দুটি ব্যাংকের সদস্য হওয়া প্রয়োজন বলে মনে করছে ইআরডি।