ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ড্রোন হামলায় ৫ জঙ্গি নিহত

Link Copied!

dronআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপনাস্ত্র হামলায় ৫ পাকিস্তানী জঙ্গি নিহত হয়েছে। পাক গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
শনিবার আফগান সীমান্তের নিকটবর্তী উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের একটি কম্পাউন্ড লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দুই গোয়েন্দা কর্মকর্তা জানান, ওই হামলায় নিহত জঙ্গিদের মধ্যে দুজন উজবেকিস্তান এবং দুজন পাকিস্তানের নাগরিক। বাকি একজন কোন দেশের তা জানান হয়নি। পাকিস্তানের তালেবান গোষ্ঠী ওই কম্পাউন্ডটি ব্যবহার করতো বলে জানা গেছে।
গত কয়েক বছর ধরে মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানের বেশ কয়েকজন জঙ্গি নেতা নিহত হয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত এসব হামলা পাকিস্তানে ব্যাপক অসেন্তোষ রয়েছে। কেননা এসব হামলায় বহু বেসামরিক মানুষও প্রাণ হারিয়েছে। দেশটির উপজাতীয় অঞ্চল ওয়াজিরিস্তানের ঘাঁটি গেড়ে থাকা তালেবান এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোকে বিতাড়িত করতে এক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী।