ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৩

Link Copied!

thai-car-bombআন্তর্জাতিক ডেস্ক : কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩ সামরিক সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে বিদেশী সেনাবাহিনীর গাড়িবহরে ওই হামলা চালানো হয়। এতে আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ওই বোমা হামলায় ৩ সামরিক সদস্য নিহত হয়েছেন। তবে বোমা হামলার পর আফগানিস্তানের ন্যাটো বাহিনী বলেছে, তাদের গাড়িতে আঘাত করা হয়েছে কীনা সে ব্যাপারে তারা নিশ্চিত নয়।
এখন পর্যন্ত কোন সংগঠন এ বোমা হামলার দায় স্বীকার করেনি। গতবছর বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী তালেবান দেশটিতে বিদেশী সেনা বাহিনীর ওপর যুদ্ধ ঘোষণা করেছিল। দেশটিতে বিদেশী সেনা কমাতে তারা এক প্রশিক্ষণ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল।
হামলা সম্পর্কে পুলিশের মুখপাত্র ইবাদুল্লাহ কারিমি বলেছেন, কাবুল বিমানবন্দর থেকে বিদেশী সেনাদের বহনকারী গাড়িবহরটি ন্যাটো স্থাপণার উদ্দেশ্যে যাওয়ার পথে ওই বোমা হামলার ঘটনাটি ঘটে বলে বিবিসি জানিয়েছে। বিমানবন্দর থেকে ২শ মিটার দূরে এটি বিস্ফোরিত হয়েছিল। উদ্ধারকর্মীরা বোমা হামলায় আহত আফগান বেসামরিক লোকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। রয়টার্সের টিভি ফুটেজে দেখা গেছে ক্ষতিগ্রস্ত গাড়ির অংশ পড়ে থাকতে দেখা যায়।