ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ চাইলে সহযোগিতা দেয়া হবে

Link Copied!

bernicatনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চাইলে মানবপাচার রোধে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।
রোববার সচিবালয়ে শ্রম ও কমৃসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘মানবপাচার একটা বড় ট্র্যাজেডি। আশা করি সরকার দ্রুতই পদক্ষেপ নেবে। আর বাংলাদেশ সরকার এ বিষয়ে সহযোগিতা চাইলে যুক্তরাষ্ট্র সরকার সবধরণের সহযোগিতা দেবে।’
বার্নিকাট বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনায় শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন, কলকারখানায় কর্মপরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’
এদিকে, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন, বিল্ডিং সেফটি, ট্যারিফ- ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত এসব বিষয়ে আমাদের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। এমন কি তিনি বিভিন্ন সময়ে শ্রমিকদের ট্রেনিংয়ে তাকে আমন্ত্রণ জানালে তিনি আসবেন বলেও আশ্বাস দিয়েছেন।’
জিএসপি সুবিধার ব্যাপারে প্রতিমন্ত্রী বার্নিকাটের বরাত দিয়ে বলেন, ‘তার ভাষায়-শ্রম অধিকার পুরণের ব্যাপারে এখনো এখনো কিছুটা ঘাটতি আছে আমাদের। সে জন্য জিএসপিতে সমস্যা হচ্ছে।’
বাংলাদেশের ট্যারিফ সুবিধার ব্যাপারে তিনি বলেন, ‘কংগ্রেসকেতো জানানো হবে।
চুন্নু জানান, বাংলাদেশে প্রতিবছর ভারত থেকে ২৫ লাখ নতুন শ্রমবাজারে শ্রমিক যোগ হয়। কিন্তু সবাইকে সরকার কাজ দিতে পারছে না। এই সুবিধায় অনেকেই মিথ্যে প্রলোভন দিয়ে বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে এবং তারা বিপদে পড়ছে। এই শ্রমিক প্রাচররোধে সরকার যথাযথ ব্যবসথা নেবে।