ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্লগাররা চাইলে নিরাপত্তা দেয়া হবে

Link Copied!

igpনিজস্ব প্রতিবেদক : ব্লগাররা নিরাপত্তা চাইলে পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
রোববার সকাল পৌনে ১২টার দিকে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে একের পর এক ব্লগার হত্যার ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া ঘটনাগুলোর তদন্তের কোন অগ্রগতি নেই বিষয়গুলো সাংবাদিকরা আইজিপিকে অবহিত করেন।
এ সময় তিনি বলেন, পুলিশ ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছে। যদি কোন ব্লগার তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে পুলিশের কাছে নিরাপত্তা চায়, তাকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেয়া হবে।
উল্লেখ্য, গত আড়াই মাসে রাজধানীতে দুইজন এবং সিলেটে একজন ব্লগারকে একই কায়দায় কুপিয়ে হত্যা করেছে উগ্রপন্থিরা। এই তিনটি ঘটনার মধ্যে একটি ঘটনারও কূল কিনারা করতে পারেনি পুলিশ।