ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাদেনের সহযোগীর যাবজ্জীবন

Link Copied!

khaled-al-faowajআন্তর্জাতিক ডেস্ক : ১৯৯৮ সালে আফ্রিকায় দুই মার্কিন দূতাবাসে বোমা হামলার অভিযোগে ওসামা বিন লাদেনের সহযোগী খালেদ আল ফাওয়াজকে (৫২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মার্কিন বিচারিক আদালত। আদালতের পক্ষে বিচারক লুইস কাপ্লান এ রায় দেন। তবে আল ফায়েজ তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগকে অস্বীকার করেছেন।
কেনিয়া এবং তাঞ্জানিয়ায় বোমা হামলায় ২শ ২৪ জন নিহত হওয়ার ঘটনায় জড়িত ছিলেন ওসামা বিন লাদেন। লাদেনের এই উদ্দেশ্য সাধনে তাকে সহযোগিতা করেছিলেন অভিযুক্ত আল ফাওয়াজ। নিহতদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন নাগরিকও ছিলেন।
রায় ঘোষণার পূর্বে বোমা হামলায় নিহতদের উদ্দেশ্যে আল ফায়েজ বলেন, ‘আমি কতটা দুঃখিত সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সন্ত্রাসকে সমর্থন করি না। আমি আশা করি বেঁচে থাকার জন্য একদিন মানুষ সন্ত্রাসের চেয়ে ভিন্ন কোন পথ খুঁজে পাবে।’
বোমা হামলার শিকার তিন ব্যক্তির সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে আল ফাওয়াজের রায় প্রদান করা হয়। এ সময় বোমা হামলায় দৃষ্টিশক্তি হারানো অ্যালেন কারাস আল ফায়েজকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো আমিও তারই উপাসনা করি। কিন্তু ঈশ্বরতো এতটা রাগী এবং প্রতিহিংসাপরায়ণ নন।’