ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বক্তৃতা দিয়ে আয় ১৯৫ কোটি টাকা

Link Copied!

HILARIআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন স্থানে ১০০ টির বেশি বক্তৃতা দিয়ে আয় করেছেন আড়াই কোটি ডলার বা প্রায় ১৯৫ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনে শুক্রবার দাখিল করা সম্পদ বিবরণীতে এ তথ্য দিয়েছেন ২০১৬ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি।
নিয়মানুয়ায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক সব প্রার্থীকে ব্যক্তিগত আয়-ব্যয়ের তথ্য দিতে হয়।
হিলারির দাখিল করা প্রতিবেদনে দেখা যায়, গত ১৬ মাসে ক্লিনটন দম্পতি আয় করেছেন ৩০ কোটি ডলার বা ২৪০ কোটি টাকা। এর মধ্যে তারা বক্তৃতা দিয়ে  ১৯৫ কোটি টাকা আয় করেছেন।
প্রতিটি বক্তৃতার জন্য হিলারি ক্লিনটন ২ লাখ ডলার বা প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা, কখনো এর চেয়ে বেশি অর্থও নিয়ে থাকেন। বিল ক্লিনটনও একই পরিমাণ অর্থ নেন। তবে ২০১২ সালে নাইজেরিয়ার লাগোসে একটি কোম্পানিতে বক্তৃতা দিয়ে তিনি ৭ লাখ ডলার নিয়েছিলেন।
হিলারি তাঁর ‘হার্ড চয়েসেস’ নামের বইটির স্বত্ব থেকে ৫০ লাখ ডলার আয় করেছেন। গত জুনে বইটি প্রকাশিত হয়।
প্রসঙ্গত, গত বছর হিলারি দাবি করেন, ২০০১ সালে যখন বিল ক্লিনটন হোয়াইট হাউস ছাড়েন, তখন তাঁদের দুজনের কাছে কোনো টাকাই ছিল না।