ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ মাসের মধ্যে হচ্ছে ‘রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট’

Link Copied!

Dr. atiarঅর্থনৈতিক প্রতিবেদক : ব্যাংকগুলোকে গতিশীল করার উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘দ্রুততম সময়ের মধ্যে টাকা পাওয়ার ব্যবস্থা নিতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ‘রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট’ চালু হচ্ছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গত ৬ বছর ধরে দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় আছে। ফলে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।’
পুঁজিবাজার প্রসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘পুঁজিবাজার আগের চেয়ে এখন অনেক স্থিতিশীল অবস্থায় আছে। স্বচ্ছভাবে লেনদেন চালাতে পারলে ধীরে ধীরে পুরোপুরি স্থিতিশীল হয়ে যাবে বলে আশা করি। আমরা বন্ড মার্কেট উন্নত ও গতিশীল করার চেষ্টা করছি।’
ছোট এবং বড় ব্যবসায়ী সবার জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে গভর্নর বলেন, ‘আপনাদের সমস্যার কথা আমাদের জানান। আমরা আপনাদের সহযোগিতায় সবসময় প্রস্তুত আছি।’ এজন্য ‘১৬২৩৬’ নম্বরে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে বলে জানান তিনি। এছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-ধাওয়া ও অভিযোগের জবাব দেন ড. আতিউর রহমান।
সিলেটের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সিলেটের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিন। এটা আমার অনুরোধ।’
চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম, বাংলাদেশ ব্যাংকের সিলেট রিজিওনের মহাব্যবস্থাপক মো. মোবারক হোসেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, সাবেক সভাপতি এমএ মুমিন, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মামুন কিবরিয়া সুমন, পরিচালক মো. লায়েছ উদ্দিন, হিজকিল গুলজার, জিয়াউল হক, নুরুল ইসলাম, এমএ মান্নান, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, আলীম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী। ধন্যবাদ বক্তব্য দেন চেম্বারের সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী।