ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আন্দোলন চলবে

Link Copied!

Sultana kamalপিরোজপুর প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, টিঅইবি ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ও আইন শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আন্দোলন চালিয়ে যাবো।’
বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকার টিএসসি চত্বরে নারীর উপর যৌন হয়রানী এবং এর প্রতিবাদকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শনিবার সকালে পিরোজপুরে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহরের ক্লাবরোডে ‘পাল্টা আঘাত’ নামক একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এসময় সুলতানা কামাল আরও বলেন, ‘ত্রিশলাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এইদেশ মৌলবাদী ও দুর্বৃত্তদের দখলে চলে যেতে পারে না। আমরা সব স্বাধীনতার স্বপক্ষ সমর্থকদের নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সুলতানা কামাল বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের ওপর যৌন নিপীড়নকারী এবং এর বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা সিপিবির সভাপতি ডা. তপন বসু, সম্পাদক অ্যাডভোকেট দিলীপ পাইক, মহিলা পরিষদ সভানেত্রী মনিকা মণ্ডল, সুজন সভাপতি মুনিরুজ্জামান নাসিম, মানবাধিকার কমিশনের সভাপতি জাহঙ্গির হোসেন নান্না, সুপ্রর সম্পাদক মাঈনুল আহসান মুন্না, প্রেসক্লাব সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, উদীচীর সম্পাদক খালিদ আবু, শিক্ষক নেতা ইখতিয়ার হোসেন পান্না, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় নেতা দ্বীপক শীল, পিরোজপুর জেলা আহ্বায়ক অভিজিত মণ্ডল, নারী নেত্রী রুহিয়া বেগম হাসি প্রমুখ।