অর্থনৈতিক প্রতিবেদক : চলতি সপ্তাহের পুরোটাতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতা অব্যাহত ছিল। যার ধারাবাহিকতায় বাজারে লেনদেনও বাড়ে। এ সময়ে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ফলে সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ১০৬ দশমিক ৬২ শতাংশ।
বিশ্লেষণে দেখা গেছে, চলতি সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৭৯ কোটি ২২ লাখ ২৭ হাজার ৬৯৮ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাথ ৭৫ হাজার ১৭৩ টাকা। চলতি সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেন হয়েছে ৮০ দশমিক ৮৩ শতাংশ। ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪০৮ কোটি ১ লাখ ৫ হাজার ৬৯৮ টাকা, আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ১১৯ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ১৭৩ টাকা।
‘বি’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে ৩ দশমিক ৯৩ শতাংশ । চলতি সপ্তাহের এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১৭ কোটি ৭ লাখ ৯৫ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৩৮ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।
‘এন’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১৩ দশমিক ৯১ শতাংশ। চলতি সপ্তাহের এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৪ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২৪৮ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা।
‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৩৩ শতাংশ। এসব শেয়ার চলতি সপ্তাহে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩৪ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার টাকা।
এদিকে ডিএসইতে চলতি সপ্তাহে ৩২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২৬৭টি, কমেছে ৫০টি এবং অপরিবর্তিত আছে ৫টি কোম্পানির শেয়ার দর। আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে বেড়েছে ২৩৯টি, কমেছে ৬৮টি এবং অপরিবর্তিত আছে ১২টি কোম্পানির শেয়ার দর।

