ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেতন বৈষম্য: আন্দোলনে নামছে কর্মচারীরা

Link Copied!

Govt. Logoনিজস্ব প্রতিবেদক : নতুন বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগ এনে তা দ্রুত নিরসনসহ পাঁচ দফা দাবিতে আগামীকাল রোববার থেকে আন্দোলনে নামছে সরকারি কর্মচারীরা। ১ জুনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছেন তারা।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ নতুন বেতন কাঠামো পুননির্ধারণের দাবিতে এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচিতে রয়েছে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, সারাদেশে জেলায় বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ।
এতেও দাবি আদায় না হলে সংগঠনটি পহেলা জুন থেকে লাগাতার কর্মসূচি পালন করবে ।
নোমানুজ্জামান আল আজাদ বলেন, ‘নতুন বেতন কাঠামোতে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। কমিটিতে আমাদের প্রতিনিধি রাখা হয়নি। বর্তমান বাজারে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা দেয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।’
তিনি বলেন, ‘এতে কর্মচারীরা চরম হতাশ। কর্মচারিদের মতামত ছাড়াই কর্মকর্তারা সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করে নিজেদের স্বার্থে এ বেতন কাঠামো চূড়ান্ত করেছেন বলেও মন্তব্য করেন আজাদ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, কার্যকরি সভাপতি এম এ হান্নান, কেন্দ্রীয় নেতা বদরুল আলম সবুজ, সেলিম ভুইয়া প্রমুখ।