ঢাকাFriday , 15 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে মাথাপিছু আয় ১৩১৪ মার্কিন ডলার

Link Copied!

mostafa-kamalঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ মার্কিন ডলার বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মুস্তফা কামাল বলেন, ‘এখন আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ মার্কিন ডলারে গত বছর যা ছিল ১ হাজার ১৯০ মার্কিন ডলার।’
তিনি বলেন, ‘এ হিসাব নমিনাল মূল্যের ভিত্তিতে। এ হিসেবে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর ১৯৫টি স্বাধীন দেশের মধ্যে ৫৮তম। অপরদিকে ক্রয় ক্ষমতার ভিত্তিতে আমাদের মাথাপিছু আয় ৩ হাজার ১৯০ মার্কিন ডলার। ক্রয়ক্ষমতার দিক থেকে বিশ্বের মধ্যে বাংলাদেশ ৩৬তম।