ঢাকাFriday , 15 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

Link Copied!

Sheikh-Hasinaচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শনিবার চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮৬ কোটি ব্যয়ে ৫টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং প্রায় ৬শ কোটি টাকা ব্যয়ে ৪টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নতুন সাজে সেজেছে চাঁপাইনবাবগঞ্জ। রাস্তার দু’ধারে বিভিন্ন রংয়ের পতাকা, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গত সাড়ে ৬ বছরে যে উন্নয়ন সাধিত হয়েছে তা এ অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রীকে সাদরে বরণ করতে এখন অপেক্ষায়। বিশেষ করে পিছিয়ে পড়া সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের ৭টি ইউনিয়নের সাথে জেলা সদরের সংযোগ সেতু হিসেবে সাহেবের ঘাটে দ্বিতীয় মহানন্দা সেতু নির্মাণের ফলে সেসব এলাকার মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। তাদের ৪৩ বছরের স্বপ্ন আজ বাস্তবরূপ দিতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী ওইদিন সদর উপজেলার সাহেবেরঘাটে ৫০ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত ৫শ ৪৭ মিটার দীর্ঘ দ্বিতীয় মহানন্দা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দিবেন।
এছাড়া তিনি ১৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্র, ৩ কোটি ৫৩ লাখে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকেন্দ্র, ১০ কোটি টাকা ব্যয়ে চক্ষু হাসপাতাল, ১ কোটি ৩৪ লাখে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর কলেজের একাডেমিক ভবন ও ২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করবেন। একই সঙ্গে সদর হাসপাতালকে ২শ ৫০ শয্যায় উন্নীতকরণ, আমনুরায় ১শ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কানসাট-গোমস্তাপুর-ভোলাহাট সড়কের উন্নয়ন ও পদ্মার ভাঙন থেকে আলাতুলি রক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরে বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন ইতোমধ্যে এলাকায় প্রস্তুতি সভা শেষ করে জনসভায় ২ লক্ষাধিক লোকের সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর কাছে জেলায় মেডিকেল কলেজ স্থাপন, সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন স্থাপন, যেকোন একটি স্কুল ও কলেজ সরকারিকরণ, গ্যাসলাইন সংযোগ, মহানন্দা প্রথম ও দ্বিতীয় সেতুর সঙ্গে সংযোগ সড়কসহ বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন করা হবে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি।
তিনি আরো জানান, এ অঞ্চলের মানুষ সবকিছু উজাড় করে দিতে প্রধানমন্ত্রীকে কোনো কার্পণ্যবোধ করবে না।