ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানের আগেই সৌদি আরবে ২০ হাজার শ্রমিক পাঠাবে সরকার

Link Copied!

workerনিজস্ব প্রতিবেদক : আসন্ন রমজানের আগেই সৌদি আরবে ২০ হাজার শ্রমিক পাঠানো হবে বলে জানিয়েছেন  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা বলেন মন্ত্রী।
তিনি আরো জানান, চাহিদা হচ্ছে ৩০ থেকে ৫০ হাজার শ্রমিক। আমরা হয়তো এতগুলো পাঠাতে পারবো না। তবে ২০ হাজার পাঠানোর চেষ্টা করবো। আর ভিসার ব্যাপারেও জটিলতা হবে না। কারণ সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে, এ ব্যাপারে তাদের সব ধরনের প্রস্তুতি আছে।