ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে

Link Copied!

mostafa-kamalঅর্থনৈতিক প্রতিবেদক : ২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৬ দশমিক ৫১ শতাংশ। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জিডিপি নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা জিডিপি প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম, সে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি নাই। এবছর আমাদের জিডিপি প্রবৃদ্ধি অর্জন ৬ দশমিক ৫১ শতাংশ। মোট জিডিপির মধ্যে কৃষি খাতের অবদান ১৫ দশমিক ৫৯ ভাগ, শিল্প খাতের অবদান ২৭ দশমিক ৯৮ ভাগ এবং সেবা খাতের অবদান ৫৬ দশমিক ৪২ ভাগ। এ বছর এ তিনটি খাতে প্রবৃদ্ধির হার যথাক্রমে কৃষিতে ৩ দশমিক ০৪ ভাগ, শিল্পে ৯ দশমিক ৬ ভাগ এবং সেবায় ৫ দশমিক ৮৩ ভাগ।
জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন না করতে পারার কারণ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, বছরের একটি বড় সময় দেশে ধর্মঘট, জ্বালাও পোড়াওসহ বিভিন্ন রাজনৈতিক সহিংসতার কারণে আমার নির্ধারিত জিডিপি অর্জন করতে পারিনি। সহিংসতা না হলে আমরা ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সক্ষম হতাম। তবে ৬ দশমিক ৫১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন কম সাফল্য নয়।’
সম্মিলিত প্রচেষ্টায় এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ সফলতার জন্য অনেকেই প্রাণ দিতে হয়েছে। প্রধানমন্ত্রী, কৃষক-শ্রমিকসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমার এ প্রবৃদ্ধি পেয়েছি।’