ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেলের দাম বিশ্ববাজারে কমলেও দেশে কমছে না

Link Copied!

oilঅর্থনৈতিক প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের মূল্য কমানো হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিবদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে দাম কামানোর বিষয়ে বিভিন্ন মহল থেকে বেশ কিছুদিন থেকেই দাবি উঠছিল। তবে সে সম্ভাবনা উড়িয়ে দিলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আপাতত আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের জ্বালানি তেলের মূল্য সমন্বয় (রেশনালাইজড) করা হচ্ছে না। তবে আন্তর্জাতিক বাজারের মূল্য এভাবে স্থির থাকলে ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে ভাবা হবে।’
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের ২৯ জন সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমায় গত জানুয়ারিতে ভারতেও কমেছে তেলের দাম। লিটার প্রতি পেট্রলের দাম কমেছে ২.৪২ রুপি। অন্যদিকে লিটার পিছু ডিজেলের দাম কমেছে ২.২৫ রুপি। আরো কমানোর পরিকল্পনা করছে সরকার।
জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের যে দামের হিসাবে দেশে প্রতি লিটার ডিজেল ও ফার্নেস তেলের দাম পডোর কথা যথাক্রমে ৪৪ ও ২৮ টাকা। অথচ দেশে ডিজেল ও ফার্নেস তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার যথাক্রমে ৬৮ ও ৬০ টাকা। পেট্রল ও অকটেনের দামও লিটারপ্রতি যথাক্রমে ৯৬ ও ৯৯ টাকাই আছে।