ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ভ্যাটিকান

Link Copied!

Pope-Francisআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ক্যাথলিক খ্রিষ্টানদের পবিত্র ভূমি বলে পরিচিত ভ্যাটিকান। বুধবার এক নতুন চুক্তিতে তারা এ স্বীকৃতি দেয় বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল।
চুক্তিতে ‘প্যালেস্টিনিয়ান লিবারেশন অরগানাইজেশন (পিএলও)’ এর পরিবর্তে ‘স্টেট অব ফিলিস্তিন’ উল্লেখ করা হয়েছে। যদিও পিএলও উল্লেখ করেই চুক্তি সম্পাদনের প্রক্রিয়া শুরু হয়েছিল। চুক্তিটি পাস হতে এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। ভ্যাটিকানের মুখপাত্র ফেডেরিকো লম্বারডি এরে সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, এটি স্বীকৃতি যে, এই রাষ্ট্রের অস্তিত্ব আছে।’
প্রসঙ্গত, ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়া হয়। এর মধ্যে দিয়ে রাষ্ট্রের স্বীকৃতি মিললেও এই প্রথম দালিলিক কোনো রাষ্ট্রীয় নথিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি মিললো।
আগামী শনিবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ওই দিনই এই প্রথম সেখানে ফিলিস্তিনের দুই ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে ‘সেইন্ট ’ ঘোষণা করার কথা রয়েছে।
এর আগে পোপ ফ্রান্সিস মাহমুদ আব্বাসকে ফিলিস্তিন রাষ্ট্রের নেতা বলে উল্লেখ করেছিলেন তিনি। গত বছর ভ্যাটিকানের সফরসূচির অংশ হিসেবে ফিলিস্তিন সফর করার সময় তিনি এ ঘোষণা দিয়েছিলেন। সেসময় পশ্চিম তীরে এক ভাষণে ‘ফিলিস্তিন রাষ্ট্র’ শব্দটিও উল্লেখ করেছিলেন পোপ।
এদিকে ভ্যাটিকানের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃাততে বলা হয়েছে, এ ঘটনা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।